ক্যালিফোর্নিয়ার বাইকার বারে বন্দুক হামলায় ৪জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি বাইকার বারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীসহ চারজন নিহত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) স্থানীয় শেরিফের অফিস এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে, টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ জানান,

‘ট্রাবুকো ক্যানিয়নের কুকস কর্নার বারের এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

‘সিবিএস লস এঞ্জেলেস প্রাথমিকভাবে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে।’

কেসিএএল নিউজের বরাত দিয়ে তারা জানায়,

‘একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে বন্দুক হামলা চালান এবং তাকে ডেপুটিরা গুলি করেছে।’

‘অবশ্য স্থানীয় শেরিফ অফিস এ ঘটনার বিস্তারিত কোনো তথ্য জানায়নি।’

এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় জানিয়েছে, তারা অরেঞ্জ কাউন্টিতে গুলিবর্ষণের ঘটনা পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন:

এনএএন টিভি