নারায়নগঞ্জের ফলের বাজারগুলোতে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান লিচু রাম্বুটান ও নিউজিল্যান্ডের জাতীয় ফল কেউই।
ফরাসিরা রাম্বুটানকে বলে লিচি চিভাল, স্প্যানিশে রাম্বুতাও, থাইল্যান্ডে নু ফন্সুয়ান।
এ ফলের বাংলা কোনো নাম নেই। ফলটি বিদেশি। দেশের সুপারশপগুলোতে মিলতো উচ্চমূল্যে।
তবে রাম্বুটানের স্বাদ নিতে এখন আর সুপারশপে যেতে হবে না। দেশে চাষ করা রাম্বুটান এসেছে রিয়াজউদ্দিন বাজারের ফলের দোকানে।
তবে দাম একটু বেশি হওয়ায় ক্রেতারা অভিযোগ করছেন। এ সপ্তাহে ফলের দোকানগুলোতে রাম্বুটান (মালয়েশিয়ান লিচু) এসেছে।
প্রতি কেজি রাম্বুটান কিনতে হলে গুনতে হচ্ছে ১২০০ টাকা। রাম্বুটানের খোঁসা ছাড়ালে সাদা, স্বচ্ছ, মিষ্টি গন্ধযুক্ত শাঁস পাওয়া যায়।
এর গায়ে লাল ও নরম কাঁটা থাকার কারণে এদের দেশি লিচু থেকে কিছুটা ব্যতিক্রম দেখায়।
অনেক স্থানে রাম্বুটানকে চুলওয়ালা বা দাঁড়িওয়ালা লিচুও বলা হয়। এর আদি নিবাস পশ্চিম মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সুমাত্রা। থাইল্যান্ডেও এর প্রচুর ফলন হচ্ছে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহ (যেখানে শীতের প্রকোপ তুলনামূলকভাবে কম) রাম্বুটান চাষের জন্য সেসব এলাকা অধিক উপযোগী।
তবে গাজীপুর, ভালুকা, ময়মনসিংহ, রাঙ্গামাটিতে ভালো ফলন হচ্ছে। এছাড়াও পাওয়া যাচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় ফল কিউই।
ফল হিসেবে কিউই অনেকটা অপরিচিত, দেখতেও একধরনের ছোট্ট ফল। তবে এর গুণাগুণ অনেক।
একটি কিউই ফল আমাদের শরীরের সাতটি প্রয়োজন মেটায়। এটি অত্যন্ত সুস্বাদু ফল।
কয়েক দশক আগেও এ ফল ভারতবর্ষে দেখা যায়নি। বর্তমানে ভারত-বাংলাদেশের কিছু জায়গায় পাওয়া যায়।
আরও পড়ুন:

Comments are closed.