বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ এ সফরে তার সঙ্গে রয়েছেন।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী জানিয়েছেন, ‘স্যার ও ম্যাডাম দুজনই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।’
আরও পড়ুন মধ্যরাতে সুখবর দিলেন তাসকিন আহমেদ
৭৬ বছর বয়সি বিএনপি মহাসচিব এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। এবার তার ‘ফলোআপ’ করানোর কথা রয়েছে।
তার স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য ‘অ্যাপয়েনমেন্ট’ নিয়েছেন বলে জানিয়েছেন ইউনুস।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এর পর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
আরও পড়ুন :
- যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
- ক্যালিফোর্নিয়ার বাইকার বারে বন্দুক হামলায় ৪জনের প্রাণহানি
- মহাকাশযান অবতরণকারী দেশের চতুর্থ তালিকায় ভারত, চন্দ্রযান-৩
- সাইবার হামলায় ৫টি পদ্ধতি অধিক ব্যবহার করেন হ্যাকাররা!
- ‘কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না’
- নরসিংদীতে ২১আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- কানাডায় ২৬ ও ২৭ আগস্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠান
- অর্ধকোটি টাকা মূল্যমানের জাল নোটসহ গ্রেফতার ৪
- ব্রিকস সম্মেলনে অংশ নিতে জোহানেসবার্গে প্রধানমন্ত্রী
- ৬০ শতাংশ মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে : রিপোর্ট
