ঝুকিপূর্ণ সাকু দিয়ে পাড়াপাড়, দুর্ভোগের কবলে ৫ গ্রামের মানুষ

শেরপুর জেলার নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের মৃগী নদীর পাড়ে বসবাসরত ৫ গ্রামের প্রায় ১৫হাজার মানুষ দুর্ভোগের কবলে। হাতিমারা গ্রামের দক্ষিণ পশ্চিম কোণে এই বাঁশের সাকু দিয়ে প্রতিদিন ২/৩ শত লোক যাতায়াত করে থাকে ।

বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল যাওয়ার সময় বিপদগ্রস্থ হয়ে পড়ে । বৃদ্ধরা জীবন ঝুকি নিয়ে পাড় হয়। এখানে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এল জি ই ডি বার বার মাঠ জরিপ করলেও আজও ১০০ বছরে ব্রীজ বা সেতু হচ্ছে না । গ্রামবাসী প্রাণের দাবী সেতু চাই ।

এনএএন টিভি / ইউসুফ আলী মন্ডল

Share this news as a Photo Card