দেশের বিভিন্ন জেলার কষ্টিপাথর কেনাবেচা সিন্ডিকেটের ৬ সদস্যকে ১২ লাখ টাকা, একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোবাইল সহ চুয়াডাঙ্গা ৬ বিজিবি টহলদলের হাতে আটক হয়েছে। এ বিষয়ে দর্শনা থানায় মামলাসহ আটককৃতদেরকে সোপর্দ করা হয়েছে।
দর্শনার আঞ্চলিক সড়কের একটি মাঠ থেকে মঙ্গলবার (২৬ মার্চ) রাতে তাদেরকে আটক করা হয।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা দর্শনা থানার সাব ইন্সপেক্টর মোঃ টিপু সুলতান জানান, কুষ্টিয়া মিরপুরের তরিকুল ইসলাম (৪৫) কুষ্টিয়া সদরের কামরুজ্জামান লিটন (৫২) ফরিদ হোসেন (৫৭) শহিদুল ইসলাম (৫৮) ঝিনাইদহ জেলার শৈলকুপার মনির হোসেন ও ফেনি জেলার রতন সাহা (৫০) মাইক্রোবাস নিয়ে মঙ্গলবার সন্ধার পর দর্শনা এলাকায় কষ্টিপাথরের মুর্তি কেনার জন্য আসেন। পরে তার বিজিবির হাতে আটক হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির টহলদলের কমান্ডার হাবিলদার মন্টু জানান, গোপন সংবাদ পেয়ে তাদেরকে দর্শনা থানার দোস্তগ্রাম -জয়রামপুর গ্রামের আঞ্চলিক সড়কের মাঝামাঝি মাইক্রোবাস থামিয়ে তল্লাসি করা হয়। গাড়িতে অন্য কোন মালামাল না পাওয়া গেলেও নগদ ১২ লাখ টাকা ৬টি মোবাইল ও মাইক্রোবাস সহ ৬ জনকে মঙ্গলবার রাত ৯টার দিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, আটককৃতদের বিরুদ্ধে কষ্টিপাথরের মুর্তি কেনার অভিযোগ পাওয়া গেলেও গাড়িতে টাকা ছাড়া অবৈধ কিছু পাওয়া যায়নি। এ কারনে ৫৪ ধারায় কোটে চালান করে তদন্তেতে কাজ শুরু করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পি এস সি আজ বুধবার জানান, আটককৃতদের কাছে নগদ ১২লক্ষ টাকা ও কয়েকটি মোবাইল ফোন পাওয়া গেছে। তাদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
