‘ড্রিমস জিকে’ আয়োজিত অলিম্পিয়াড মেধাবৃত্তি পরীক্ষা নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় শুরু হয়ে ৫০ মিনিটব্যাপী এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। মোট ৫০ নম্বরের প্রশ্নে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপি’র সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, নীলফামারী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাজেদ, এবং নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মদন কুমার রায়।
এবারের পরীক্ষায় সদর উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী।
নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সোলায়মান আলী জানান, প্রতি শ্রেণি থেকে কৃতিত্বের ভিত্তিতে শীর্ষ দশজন শিক্ষার্থীকে বাছাই করা হবে। এক থেকে দশে অবস্থানকারী শিক্ষার্থীরা বৃত্তির পাশাপাশি বিভিন্ন শিক্ষা সহায়তা ও বিশেষ সুযোগ-সুবিধা পাবে।
আয়োজকরা জানান, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

One Reply to “নীলফামারীতে ‘ড্রিমস জিকে’ অলিম্পিয়াড মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত”
Comments are closed.