পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঈদগাঁও উপজেলাধীন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা।
২৭শে জানুয়ারী (সোমবার) বেলা ১২টার দিকে পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম শফির সভাপতিত্বে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও খেলা ধূলা প্রয়োজন। আমি আশা করবো বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাক্তার, অফিসার হয়ে পরিবার এবং প্রতিষ্টানের মুখ উজ্জ্বলসহ সম্মান রক্ষা করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন উর রশীদ, সাবেক প্রধান শিক্ষক ফরিদুল আলম, সাবেক শিক্ষক নুরুল আবছার,শিক্ষক আবুল কাশেম,শিক্ষক তপন কান্তি দে,ঈদগাঁও উপ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রুবেল, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি, ঈদগাঁও যুব ঐক্য পরিবার নির্বাহী সদস্য আ.ন.ম মাজহারুল হক রিগ্যান, মেম্বার আজম খাঁ ও মেম্বার সলাহ উদ্দিনসহ আরো অনেকে।
এনএএন টিভি/ এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card