রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয়দের মানববন্ধন

কর্ণফুলী গোডাউন সেতু রক্ষায় অপরিকল্পিত বালু তোলা বন্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়ার সর্বস্তরের ব্যানারে উপজেলার গোডাউন কর্ণফুলী সেতু এলাকায় মানবন্ধন ও সমাবেশে শত শত নারী-পুরুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে মুহিবুল্লাহ মারুফী, মো. রাসেল, মো. নজরুল, মো. জামাল, মো. জমির, খায়রুল ইসলাম, ইসকান্দর মির্জা, কপিল উদ্দিন, কাজী সোহানসহ আরো অনেকে। সমাবেশে বক্তারা বলেন, কর্ণফুলী সেতুর পাশ থেকে বালু তোলার কারনে সেতু ঝুঁকিতে রয়েছে। নদী পাড় হুমকির মুখে পড়েছে। বালু তোলার কারনে নদীতে তলিয়ে যাবে শত শত বসতঘর। ধ্বসে যাচ্ছে ব্লক। অবিলম্বে সরফভাটাসহ রাঙ্গুনিয়ার বিভিন্নস্থানে অবৈধ বালু তোলা বন্ধ না হলে ঢাকামুখী লং মার্চ করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে।

ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ায় কর্ণফুলী গোডাউন সেতু রক্ষার দাবিতে বালু তোলা বন্ধে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন এস এ মুরাদ চৌধুরী