দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আগামীকাল সোমবার দেশব্যাপী উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
প্রতি বছরের মতো এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হবে নওগাঁর মান্দার সকল ঈদগাহ ময়দানে । উপজেলার কুসুম্বা মসজিদে ঈদের প্রথম জামায়াত সকাল ৬ টা থেকে শুরু করে পর পর ৪ থেকে ৫ টি জামায়াত অনুষ্ঠিত হবে । কোন কোন যায়গায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা – সাড়ে ৭ টার সময় তবে ওই সকল ঈদগাহ ময়দানে মুসল্লি বেশি হলে পর পর ২ থেকে ৩ টি জামায়াত অনুষ্ঠিত হবে । ঈদের জামাতকে কেন্দ্র করে ইতোমধ্যেই অধিকাংশ প্রস্তুতি শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা ও ছাউনীর কাজ । আবহাওয়া ভালো থাকলে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ
এনএএন টিভি / আল আমিন স্বাধীন
