কুষ্টিয়ায় শ্রমিক নেতা তোরাব আলী ব্যাপারীর বিররুদ্ধে পুলিশের ষড়যন্ত্র বন্ধ করার দাবিতে প্রতিবাদ সমসাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল সাড়ে ৫ টার সময় কুষ্টিয়া খাজানগর ছোট মসজিদের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মীরা তাদের উপর নির্যাতনকারীদের নাম উল্লেখ করে সংবাদ সম্মেলন করেন। দুনিয়ার মজদুর এক হও লড়াই করো এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া সহ সারা দেশে পুলিশ সহ প্রশাসন শ্রমিকদের ন্যায্য সংঙ্গত দাবি সহ শ্রমিকদের সমস্যাগুলোর সমাধান না করে, উল্টো মালিকদের প্ররোচনায় পুলিশ বেআইনিভাবে মিথ্যা অভিযোগে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, কুষ্টিয়া বটতৈল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা তোরাব আলী ব্যাপারীকে কোন অভিযোগ ছাড়াই অবৈধ ভাবে তার অনুপস্থিতিতে তার বসত বাড়িতে তল্লাশির নামে নগ্ন হামলা চালায়। যা দেশের সংবিধান, শ্রম আইনসহ প্রচলিত আইন অনুযায়ী মৌলিক অধিকারের চরম লঙ্ঘন । পুলিশ প্রশাসন প্রতিনিয়ত এমন অবৈধ কর্মকান্ডে লিপ্ত হচ্ছেন। এমন কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দ্রুত সময়েরর মধ্যে শ্রমিক নেতা তোরাব আলী ব্যাপারীর বিররুদ্ধে পুলিশের ষড়যন্ত্র বন্ধ করার দাবিতে প্রতিবাদ সমসাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, কুষ্টিয়া- বটতৈল ইউনিয়ন শাখা।
এনএএন টিভি / মোঃ মুনজুরুল ইসলাম
