কক্সবাজারের ঈদগাঁওতে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। সন্ধ্যা নামতেই বিভিন্ন এলাকায় মশার অত্যাচারে দুর্বিষহ হয়ে উঠছে। বাসাবাড়ি থেকে শুরু করে অফিস, বাজার এবং সবখানেই মশার উৎপাত বেড়ে গেছে।
পেঠানসহ অনেকে জানান, মশার কামড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়েন। অনেকে মশা তাড়ানোর জন্য কয়েল, স্প্রে ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করলেও তাতে খুব একটা কাজ হচ্ছেনা।
স্থানীয়রা জানান, ড্রেন ও জলাবদ্ধ জায়গাগুলোতে মশার বংশবিস্তার বেড়ে গেছে। ড্রেন ও জলাশয় নিয়মিত পরিষ্কার না হওয়া এবং মশা নিধনের কার্যকর উদ্যোগ না থাকায় এমন অবস্থা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, মশাবাহিত রোগ থেকে বাঁচতে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, মশার উৎপত্তিস্থল ধ্বংস করা ও রাতে মশারি ব্যবহার করা জরুরী।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
