খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের(কেইউজে) সভাপতি প্রদীপ চৌধুরীর পিতা বাঁশী মোহন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে), টিভি জার্নালিস্ট এসোসিয়েশন খাগড়াছড়ি, মাটিরাঙা প্রেসক্লাব, দীঘিনালা প্রেসক্লাব, মহালছড়ি প্রেসক্লাব, মানিকছড়ি প্রেসক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছে।
এর আগে, গত সোমবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় চট্টগ্রামের ফটিকছড়ি সদরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ চৌধুরীর পিতা প্রবীণ শিক্ষক বাঁশী মোহন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া গ্রামে পারিবারিক শশ্মানে বাঁশী মোহনের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
- চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রী রেকর্ড
- ‘গোসল করতে বলায়’ অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
- চুয়াডাঙ্গায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান
- হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন, প্রজ্ঞাপন জারি
- ড্রাইভিং পরীক্ষায় বসলেই পেশাদার চালকরা পাচ্ছেন খাবার-টাকা
- ড. ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে ১২ মার্কিন সিনেটরের চিঠি
- আড়াই লাখ পাসপোর্ট পেলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা
- ভ্যানচালক মানিকুল হত্যা মামলার মূল আসামি সিরাজুল আটক
- ‘শরীফার গল্প’ বিতর্ক নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
