৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, ১৮ জেলায় শৈত্য প্রবাহ

দেশের চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

পাশাপাশি দেশের ১৮ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে গত ২৪ ঘণ্টায় তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যহত হতে পারে।

শৈত্যপ্রবাহের তথ্যে বলা হয়েছে,

কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় হতে প্রশমিত হতে পারে।

আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে আগামীকাল বৃহস্পতিবারও একাধিক বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

 

Share this news as a Photo Card