রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরা হাউস বিল্ডিংয়ে বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন।

প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করে।

এছাড়া গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে রাজধানীর নবাবপুরে একটি টিনশেড গোডাউনে আগুন লাগে।

ওই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পরে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন পুরোপুরি নেভে ৭৫ ঘণ্টা পর। ওই আগুনে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

আরও পড়ুন:

এনএএন টিভি