বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৮ জন, আর ঢাকার বাইরে ৬ জন। এ সময়ে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৫ জন।
স্বাস্থ্য অধিদফতরে ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারিতে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বেশি হলেও ঢাকার বাইরে আবার আক্রান্ত হওয়ার সংখ্যা ছিল বেশি।
ঢাকায় জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩৫৮ জন, আর ঢাকার বাইরে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ, ৬৯৭ জন। জানুয়ারি মাসে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯২৮ জন ডেঙ্গু রোগী। মোট মৃত্যুর হার ১.৩ শতাংশ।
জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে নারীর সংখ্যা ৩৭৮ জন, আর পুরুষের সংখ্যা ৬৭৭ জন। তবে মারা যাওয়া পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এ মাসে ডেঙ্গুতে ৯ জন নারীর মৃত্যু হয়েছে, পুরুষের সংখ্যা ৫ জন। মারা যাওয়া নারীদের মধ্যে ৪ জনের বয়স ৪৬-৫০ এর মধ্যে।
আরও পড়ুন :
- সাহিত্য পুরস্কার-২০২৩ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- রমজান উপলক্ষে রংপুর বিএসটিআই এর ভেজাল প্রতিরোধ অভিযান
- এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আজ শেষ হচ্ছে হজ নিবন্ধনের সময়

Comments are closed.