নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পাহাড়ের মোড় শুটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার জিডি নং-১৮৯, তাং-২২/০৯/২০২৫ ইং সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওই এলাকার বাসিন্দা মোঃ মাসুদ রানা (২৪), পিতা- মোঃ মানিক মিয়া কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে বৈদ্যুতিক ও টর্চলাইটের আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
আসামির পরিচয়:
নাম: মোঃ মাসুদ রানা (২৪)
পিতা: মোঃ মানিক মিয়া
ঠিকানা: পাহাড়ের মোড় পূর্ব শুটিপাড়া, থানা ও জেলা- নীলফামারী।
ঘটনার পর নীলফামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৪, জিআর-২৮৯/২০২৫, তাং-২৩/০৯/২০২৫ খ্রিঃ।
