জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ঢেলাপীর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এসময় জুয়ার আসরে উপস্থিত থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন—
১। মোঃ কামাল (৫২), পিতা- মৃত হযরত মামুদ, সাং-ঢেলাপীর উত্তর আবাসন
২। মোঃ আলম (৫০), পিতা- মোঃ আব্দুল গণি
৩। মোঃ খালেক ওরফে বাচ্চা বাবু (৪৩), পিতা- মৃত আজিম উদ্দিন
৪। মোঃ মোরতুজা ওরফে সুজা (৩৫), পিতা- মৃত মোহাম্মদ মোস্তফা
৫। মোঃ আঃ খালেক ওরফে বাবু (৩৬), পিতা- মৃত ইদ্রিস আলী, সাং-কাদিখোল, সংগলশী ইউনিয়ন।
অভিযানে জুয়ার আসর থেকে ২ বান্ডিল তাস ও নগদ ৪ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় নীলফামারী থানায় এফআইআর নং-০১, জিআর নং-২৯৬/২০২৫, তারিখ-০১/১০/২০২৫ ইং অধীনে পেনাল কোডের ১৮৬/১৮৭/১৮৯/২২৫(খ)/৩৪ ধারা এবং ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু হয়েছে।
এনএএন টিভি / ওমর ফারুক
