অনেক জায়াগায় তাপপ্রবাহ কমে আসলেও দেশের চার জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপদাহ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়াও দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (৩০ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে,
ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, কক্সবাজার, ফেনী, রাঙ্গামাটি, বান্দরবান, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল,
পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে,
রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও
খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন,
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও বান্দরবান জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অপরিবর্তিত থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
এর আগে, গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
- ৮ বিভাগকে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেয়া হলো
- দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা
- সালমান-শেহনাজ সম্পর্ক নিয়ে গুঞ্জন এবার
- দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক ও হেলপার নিহত
- সুদানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংঘর্ষ চলমান
- পাহাড়ি রাস্তা থেকে গিরিখাতে বাস পড়ে ১৮ জনের মৃত্যু
- টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত
- নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে ছুটছেন জেলেরা
- তাহসান-মিথিলার মেয়ে আয়রার জন্মদিনে সৃজিতের বার্তা
- প্রেমের সম্পর্কে ধোঁকা; গার্মেন্টসকর্মীর আত্নহত্যা
- পাহাড়ি ঝিরিতে বাঁশের খুঁটি বুকে বিঁধে শিশুর মৃত্যু
- নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া চাইলেন শামীম ওসমান
