আজ রোববার, ঈদের পরদিনও কি বৃষ্টি হবে-এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও বৃষ্টির দেখা পেতে পারে ঢাকাবাসী।
আজ সকাল সাতটায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,
“ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: মানুষের মুখে হাসি ফুটানো বাবার কাছে শিখেছি: প্রধানমন্ত্রী
তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
পরবর্তী সময় ঢাকা ও আশপাশের এলাকায় বাতাসের গতিবেগ বদলে গিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেড়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ছয়টার সময় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক : রাষ্ট্রপতি
আর বাতাসের আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। গতকাল ঢাকায় তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার।
এদিকে, দেশের ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি
বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: চাঁদ দেখে সৌদি সহ যে ১৫ দেশে উদযাপিত হচ্ছে ঈদ
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল পৌনে ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত এ সংকেত বহাল থাকবে।

Comments are closed.