‘বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা দুর্যোগ সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বুধবার সন্ধ্যার দিকে। পরের কয়েক ঘণ্টায় সেটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বৃহস্পতিবার সকালেই।’
ভারতের আলিপুর আবহাওয়া দফতর এক পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
অপরদিকে, ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে-
‘বুধবার আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকালের পর আর শক্তি সঞ্চয় করতে পারে ঘূর্ণিঝড় মোখা। এরপর একই জায়গায় অবস্থান করে সন্ধ্যার মধ্যে তা আরও শক্তিবৃদ্ধি করে পরিণত হবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে।’
আলিপুর আবহাওয়া দফতর এই মর্মে বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্রে রেড এলার্ট জারি করেছে।
ঘূর্ণিঝড় ‘মোখা’কে মাথায় রেখে মৎস্যজীবীদের বলা হয়েছে,
‘যারা গভীর সমুদ্রে ইতোমধ্যেই চলে গেছেন, তারা যেন বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপকূলে ফিরে আসেন।’
শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলের কাছাকাছি মৎস্যজীবীদের যেতে নিষেধ করে ভারতের আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় সংক্রান্ত পূর্বাভাসে জানিয়েছে,
‘শুক্রবার থেকেই সমুদ্রে তৈরি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ গতিপথ পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে ১৪ মে অর্থাৎ রবিবার বাংলাদেশের কক্সবাজার এলাকা এবং মিয়ানমারের কাউকপু এলাকার কাছে পৌঁছবে ঝড়টি।’
ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে ,
‘ভারতীয় উপকূল থেকে দিক পরিবর্তন করে বাংলাদেশ ও মিয়ানমারের দিকে এগোতে পারে এটি।’
ঘূর্ণিঝড় কোন পথ ধরে এগোবে, কবেই বা আছড়ে পড়বে— এই নিয়ে জোর আলোচনা চলছে। প্রতিনিয়ত ঘূর্ণিঝড় নিয়ে পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দফতর।
আরও পড়ুন :
- নওগাঁয় মাদকসেবী সুইপারের মরদেহ উদ্ধার
- শাকিব খানকে সাক্ষাৎকার নিয়ে যে উপদেশ দিলেন বুবলী
- রূপগঞ্জে হাইওয়ে পুলিশকে ঘুষ দিয়ে চলে নিষিদ্ধ যানবাহন
- বুবলীর সঙ্গে আর কাজ করব না, এটা চূড়ান্ত: শাকিব
- রুপগঞ্জে বিস্ফোরণ; দগ্ধ সাতজনের বাঁচলো না কেউই
- মগবাজার ফ্লাইওভারে ট্রাকের সাথে তিন যানের ধাক্কা
- কক্সবাজার থেকে ১৪৯৫ কিলোমিটার দূরে রয়েছে ‘মোখা’
- নারায়ণগঞ্জ পুরাতন কোর্ট মসজিদে আহ্বায়ক কমিটি গঠন
- নারায়ণগঞ্জে হেপাটাটিস-বি সনাক্তকরণ প্রকল্প উদ্বোধন
- শীতলক্ষ্যায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ; ৭০ হাজার টাকা জরিমানা
- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপ নিতে পারে ‘মোখা’য়
- হত্যা মামলার ১৬ জন আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পন
- তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক
- মিল মালিকরা ভোজ্যতেলের সরবরাহ বন্ধ করে দিয়েছেন
- ঝাড়ু দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা; স্ত্রী আটক
- ২১৫ কোটি টাকা ব্যয়ে তেল-চিনি কিনছে সরকার
