দেশের ৫৩টি জেলা দাবদাহে অতিষ্ঠ

টানা কয়েক দিন ধরে দেশের ৫৩টি জেলার ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বিরাজ করছে।

এসব এলাকায় এখন গরমে হাঁসফাঁস অবস্থা। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও ঢাকাসহ দেশের ৫৩টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং

পরবর্তী তিন দিন এই তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

আজ বুধবার (১২ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী জেলাসহ ঢাকা বিভাগের ১৩টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি,

চট্টগ্রাম বিভাগের ১১টি ও সিলেট বিভাগের ৪টি জেলাসহ মোট ৫৩টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ফরিদপুরে ৩৯.৩, কুমারখালীতে ৩৯.৩, যশোর ও খুলনায় ৩৯.২, রাজশাহীতে ৩৯.০, সাতক্ষীরায় ৩৮.৬, ঢাকায় ৩৮.৫, বরিশাল,

শ্রীমঙ্গল ও মোংলায় ৩৮.২, বান্দরবানে ৩৮.১ এবং টাঙ্গাইলে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Share this news as a Photo Card