২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দেশের তিন বিভাগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আজ শনিবার (৬ মে) সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে,
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে
পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অপরদিকে, সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
- সিরাজগঞ্জে হেরোইনসহ নারী আটক
- শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু
- মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মেয়েও
- মানুষ যেন দ্রুত বিচার পায় তা নিশ্চিত করতে হবে: আইনমন্ত্রী
- পিরোজপুরে ইটবাহী ট্রলির চাপায় শ্রমিকের মৃত্যু
- শেরপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ৫ ভাতিজা মিলে চাচাকে খুন
- রাজশাহীতে বাসচাপায় প্রাণ গেল স্ত্রীর, হাসপাতালে স্বামী
- রূপা গঙ্গোপাধ্যায় থাকছেন না ‘মেয়েবেলা’তে
- বান্দরবান পর্যটন খাতে বিপর্যয়ের আশঙ্কা
- পেকুয়ায় মধ্যরাতে অগ্নিকান্ড; ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- রাশিয়া রুপিতে বাণিজ্য করতে চায় না
- কুরিয়ারে স্কুল ব্যাগের আড়ালে পাচার হতো ইয়াবা!
- অবশেষে মেয়ের বাড়িতে ঠাঁই মিলেছে বৃদ্ধ দম্পতির
