সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে চার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে- সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে- খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সামান্য পরিবর্তন হতে পারে।
শুক্রবার (১৯ মে) দেশের সর্বোচ্চ ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল মোংলায়। ওইদিন দেশের সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে।
আরও পড়ুন :
- কর্মী নিয়োগে অনিয়ম; মালয়েশিয়ায় দুই কর্মকর্তাকে অব্যাহতি
- রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯
- গত নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের জবাবে যা বললেন জয়
- আওয়ামী লীগ থেকে স্বামীর বহিষ্কার চেয়ে স্ত্রীর আবেদন
- রাজধানীতে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
- ২০টি অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস
- আবারও পেঁয়াজ আমদানি করা হবে দাম না কমলে
