রাজধানীতে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

রাজধানীর হাজারীবাগ থানার আলামিন এতিমখানা অলিল্লা বোর্ডিংয়ের চারতলার ছাদ থেকে পড়ে রাকিবুল হাসান নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মে) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিবুল হাসানের মাদরাসার শিক্ষক সাইফুল ইসলাম বলেন,

‘গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মাদরাসার চতুর্থতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে আহত হয় রাকিবুল। মাদরাসার হেফজখানার ছাত্র ছিল।

গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

সাইফুল ইসলাম আরও বলেন,

‘তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার দুধল গ্রামে। সে ওই এলাকার আনিসুর রহমানের ছেলে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন,

‘মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানাকে অবগত করা হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি