ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের শংকরপাশা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। তবে হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

তারা আরও জানায়, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পাশাপাশি, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card