অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা:ঢাকা মেডিকেল কলেজ 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) রোববার (২২ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, কলেজের এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রম রোববার থেকে স্থগিত থাকবে।

এছাড়া শিক্ষার্থীদের রবিবার দুপুর ১২ টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কলেজ বন্ধের বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কারণ জানায়নি। তবে কলেজ ক্যাম্পাসে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এন এ এন টিভি