সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করায় ইডেন কলেজ ছাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের অবস্থান কর্মসূচিতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ৪ জন ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন- ইডেন কলেজের মার্কেটিংয়ের মাস্টার্সের ছাত্রী ও ইডেন কলেজ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি শাহিনুর সুমি (২৮), ম্যানেজমেন্ট বিভাগের সায়মা আফরোজ (২৫), রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের তামান্না (২২) ও দ্বিতীয় বর্ষের সানজিদা (২১)।
হাসপাতালে নিয়ে আসা সমাজতান্ত্রিক ছাত্র ফোন্টের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির রাফিকুজ্জামান ফরিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজু ভাস্কর্যে তাদের প্রোগ্রাম ছিল সেখানে ইডেন কলেজ থেকে তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে আসার সময় সেখানে ছাত্রলীগের ২০-৩০ জন এদের উপরে ও মারধর করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা বলেন, ‘ছাত্রলীগের নেতা–কর্মীরা হামলা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমরা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে ছিলাম। ছাত্রফ্রন্টের কিছু চিহ্নিত নেতা-কর্মী আমাদের মেয়েদের ওপর হামলা করে। তারা হামলা করে আমাদের ওপর অভিযোগ দিচ্ছে।’
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত চারজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তবে কারো আঘাতই গুরুতর নয়।
আরও পড়ুন :
১. বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত অন্তত ৯১
২. ইডেন কলেজের শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা
৩. কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ আজ দুপুরে, বিকেলে ছাত্রলীগের কর্মসূচি
৪. কোটা পদ্ধতির সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Comments are closed.