পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্রে (পিবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন জেলা শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের জন্য বিভিন্ন পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা  বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

দেশের বিভিন্ন জেলা শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের জন্য জরুরি ভিত্তিতে জনবল নেবে পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)। ৫ পদে মোট ১৩১ জনকে চাকরি দেবে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থাটি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 

পদের নাম: সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ)। পদসংখ্যা: একটি।

পদের নাম: জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ)। পদসংখ্যা: ৩টি।

পদের নাম: এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋণ)। পদসংখ্যা: ৭টি।

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্রঋণ)।

পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ)।

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

অন্যান্য সুবিধা: চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভূক্ত করা হবে। স্থায়ী কর্মীগণ সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও বিভিন্ন ইনসেনটিভ সুবিধা প্রাপ্য হবেন ।

আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষগত সার্টিফিকেটেরকপি,অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন আগামী ২০.০২.২০২৫ ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর/ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

 

আবেদন পাঠানো ও যোগাযোগের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ই-মেইল: pbkhrd@gmail.com পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট https://pbk-bd.org/ ভিজিট করতে পারেন ।

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত।