অপরাধী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না সিরাজদিখানে- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধী যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। রোববার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই কিন্তু আপনারা যদি কোনো কারনে আইন-শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পুলিশ সুপারকে অনুরোধ করব অপরাধী যদি আমার ভাই হয় তাকেও ছাড় দিবেন না।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা তেল মারা বন্ধ করেন। ভবিষ্যতে কে বা কোন দল ক্ষমতা আসবে তখন দেখা যাবে ।

রোববার দুপুর ২ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণীয় সংসদ মাঠে ঢাকা ব্যাংকের অর্থায়নে ও সিরাজদিখান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সহযোগিতায় ৩০টি ট্রাক্টর ও ৩০টি সেলো মেশিন বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পি পি সি) ড. মো. মাহমুদুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটি.এম, হায়াতুজ্জামান খান,ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মন মারুফ, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন,উপজেলা জামায়াতে ইসলাম বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার আমির মাওলানা মোঃ কোবির হোসেন প্রমুখ।

এনএএন টিভি / সুমন ইসলাম