অবসরের ফাঁকে টুপি সেলাইয়ে ব্যস্ত ঈদগাঁওর গ্রামীন জনপদের নারীরা

শীতে টুপি সেলাইয়ে ব্যস্ত ঈদগাঁওর গ্রামীন জনপদের নারীরা। এই কাজে তারা বেশ পারদর্শীতার সাথে আগ্রহ করে টুপি সেলাইকে বেছে নিয়েছেন মনের মত করে। হাতের কারিগরে নিপুনভাবে সাজিয়ে তোলেন হরেক রকম ফুলের টুপি।

জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রত্যন্ত পাড়া মহল্লা সহ পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তরুণ প্রজন্মের নারীরা হাতবিদ্যা হিসাবে টুপি সেলাইয়ে বাড়ীর সাংসারিকের কাজের পাশাপাশি এ কাজে মনোনিবেশ হন। অনেকে দীর্ঘসময় ধরে টুপি সেলাইয়ে ব্যস্ত, আবার কেউ কেউ টুপি তৈরীতে নতুন যোগ দিয়েছেন। দিনে ২/১ টি টুপি সেলাই করে যাচ্ছেন অনেকেই। কাজকর্ম শেষে অবসরের ফাকে কজন মিলে বাড়ীর উঠানে মিষ্টি রোদে গল্পের আড্ডায় টুপি সেলাইয়ে অবসর সমকালীন দিনপার করছে। একদিকে নারীদের হাতের শেখানো বিদ্যা,অন্যদিকে অল্প হলেও আর্থিক স্বচ্ছলতার দিকে এগোচ্ছেন তারা।

দেখা যায়, গ্রামগঞ্জের নারীরা টুপি সেলাই শেষে যথাসময়ে কজন ব্যক্তি বাড়ী বাড়ী গিয়ে সেলাইকৃত টুপি সন্তোষজনক দামে কিনে নেন। পরবর্তীতে এসব টুপি বাণিজ্যিক শহর ঈদগাঁও বাজারসহ দূর-দুরান্তের বিভিন্ন বাজারে দ্বিগুণ দামে বিক্রি করে থাকেন তারা। নারীরা নানান ডিজাইনের হরেক রকম ফুলে ভরপুর নান্দনিক টুপি সেলাইয়ে মুগ্ধ মুসল্লিসহ সাধারণ এবং মাদ্রাসায় বিপুল সংখ্যক ছাত্ররা।

মুর্শিদা নামের এক নারী অবসরের ফাঁকে ফাঁকে গ্রামের মহিলারা টুপি সেলাই কাজে সময় দিচ্ছেন বলেও জানান।

 

এনএএন টিভি / এম আবু হেনা সাগর