দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আজম খানের সার্বিক তত্ত্বাবধানে হাইমচর উপজেলা যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ ই মার্চ শনিবার উপজেলা সদর আলগী বাজারে, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও হাইমচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক সরদার নুরে আলম জিকুর সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহমান কবিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহসিন মিয়া কিশোর, চরভৈরবী ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জিন্নাহ কবিরাজ, উপজেলা যুবদল সদস্য আলমগীর হোসেন আসিফ, উপজেলা ছাত্রদল নেতা আল আমিন।এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের অনুপ্রেরণা, আমাদের আশা ও ভরসার প্রতীক। তার নেতৃত্বেই বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে। আজ তিনি অসুস্থ,তাই আমাদের সকলের দায়িত্ব তার পাশে থাকা, তার জন্য দোয়া করা। এ সময় আরো উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা তাঁতি দলের সভাপতি অলি উল্ল্যাহ ছৈয়াল, সেক্রেটারি আব্দুল কাদির বেপারী, যুবদল নেতা ফারুক পেদা, মুক্তার দেওয়ান সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এনএএন টিভি / মোঃ কামরুল
