নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দুষ্কৃতিকারীদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে তার খোজ খবর নেন মহানগর জামায়াত আমীর আবদুল জব্বার, সেক্রেটারি মানোয়ার হোসাইন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের বন্দর, নবীগঞ্জ এলাকায় মহানগরী বিএনপি সদস্য সচিব এড. আবু আল ইউসুফ টিপু দুস্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত হলে এ বেপারে মহানগর জামায়াত নিন্দা জানিয়ে বিবৃত প্রদান করেন।
এ সময় জামায়াতের মহানগর প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, শ্রমিক নেতা সোলায়মান হোসেন মুন্না, রতন, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট জি এম মুর্তজা সহ জামায়াত নেতৃবৃন উপস্থিত ছিলেন। সেই সাথে তার শারীরিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করা হয়।
এনএএন টিভি / সুমন ইসলাম
