ইন্তেকাল করেছেন সমাজসেবক মহিউদ্দন আহমেদ

রাজধানী ঢাকার মিরপুর-পল্লবীর বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও আবাস উদ্দিন স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ মহিউদ্দিন আহমেদ মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী আমিনুল হক।

 

এনএএন টিভি