ঈদগড়ে দিনব্যাপী ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

পাহাড়ী জনপদ ঈদগড়ে দিনব্যাপী ফ্রী চিকিৎসা ক্যাম্প করলেন ঈদগাহ মড়েল হাসপাতাল।

১৬ই নভেম্বর সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টার কর্তৃক নবজাতক ও শিশু রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প করে সাড়া জাগিয়েছে গ্রামীণ জনপদের রোগীদের মাঝে।
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, ডা,মোহাম্মদ রফিক উদ্দিন ফ্রী চিকিৎসা ক্যাম্পে অংশ নেন।
সকাল থেকে বিকেল পযন্ত ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা নবজাতক শিশু রোগী দের উপচেপড়া ভীড় লক্ষনীয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন, মড়েল হাসপাতালের ম্যানেজার আবু বকর ছিদ্দিক, নুরুল হাকিম, মোঃ আব্দুল্লাহ মিয়াজি,ফয়সাল উদ্দিন বাহারি, শফিউল আজমসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এই হাসপাতালটি মানবিকতা ধরে রেখে সামনে এগিয়ে যাচ্ছে।

এনএএন টিভি / এম আবু হেনা