ঈদগড়-বাইশারী সড়কে ফাঁকা গু’লি বর্ষন করে সাড়ে তিন লক্ষাধিক টাকা দামের একটি মহিষ, নগদ টাকাসহ ব্যবহৃত মোবাইল নিয়ে যায় সশস্ত্র ডাকাত দল।
গতকাল বিকাল ৩টায় ঈদগড়-বাইশারী সড়কের দক্ষিণ করলিয়ামুরা ফরিজঝিরি নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে। মহিষের মালিক হাফেজ আহমদ, আজিজ মিয়াকে মারধর করে ডাকাত।
মহিষের মালিকরা গর্জনিয়া বাজারের ফার্মের থেকে মহিষটি লাইলাতুল কদর উপলক্ষে জবাই করার জন্য ঈদগড় হয়ে নিয়ে আসছিলো। কিন্তু ঈদগড়-বাইশারী সড়কের দক্ষিণ করলিয়ামুরা এলাকায় ডাকাতির কবলে পড়েন তারা। বিষয়টির তাৎক্ষণিক ঈদগড় পুলিশ ফাঁড়িতে অবহিত করলে ফাঁড়ির ইনচার্জ এসআই মনির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সম্ভাব্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেও মহিষটি উদ্ধার করা সক্ষম হয়নি।
উল্লেখ্য, সড়কেই স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান। আসন্ন ঈদুল ফিতরে আরো ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ সড়কে চলাচলকারীদের।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
