ঈদগাঁওতে ড্রেনেজ নির্মাণ কাজ এখনো শেষ হয়নি, ক্ষতি ব্যবসা বানিজ্যে

দীর্ঘ অর্ধবছরেও শেষ হয়নি ঈদগাঁও বাজারের ড্রেনেজ নির্মাণ কার্যক্রম। কাজ চলছেই দ্রুত । নির্মিত এ ড্রেন নিয়ে ব্যবসায়ীসহ বাজারবাসী চলাচলে চরম দুর্ভোগে পড়েছে। ভোগান্তির শেষ নেই দোকানদারদের। এখনো নির্মাণ কাজ শেষ না হওয়ায় অনেক ব্যবসা-বাণিজ্য বন্ধের পথে। গাড়ি আনা-নেওয়াও করা যাচ্ছেনা। ব্যবসা বাণিজ্য নিয়ে হতাশায় পড়েন অনেকেই।

জানা যায়, গত ছয় মাস পূর্বে ঈদগাঁও বাজারের প্রধান সড়কে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছিল। দেড় মাসের মধ্যে এ কাজ শেষ করার কথা থাকলেও এখনো কাজ শেষ করা সম্ভব হয়নি। মহাসড়কের বাস স্টেশন থেকে শুরু হয়ে ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্ব পর্যন্ত বিস্তৃত বিদ্যমান ড্রেনেজ উন্নয়নের এ কার্যক্রম।

পানি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে সাধারণ মানুষসহ পথচারীদের ভোগান্তির শেষ নেই। অতিসত্বর নালার কাজ শেষ করে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ পথচারীদের।

স্টেশন হয়ে বাজারের দক্ষিণ পাশ পয়ন্ত ডিসি সড়কের নির্মিত ড্রেনের উপর দিয়ে লোকজন চলাচল করছে সুস্থ ও নিরাপদ ভাবে। কিন্তু মাত বর সুপার মার্কেট থেকে হাসমহালের ভাইন্ডারীর শেষ মাথা পযন্ত এই অংশটি ড্রেন সংস্কার করা হয়নি এখনো। ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতা আসা যাওয়ার লক্ষে দোকানদারেরা সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করছে।

ঈদগাঁও বাজার কমিটির সাবেক প্রতিনিধি ছৈয়দ করিম জানান, বাজারে ড্রেনেজ ব্যবস্থা করায় ব্যবসায়ীসহ বাজারে আগত সকলে লাভবান হবে। ড্রেনের কাজ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানায়। কর্তৃপক্ষের প্রতি আহ্বান, দ্রুততম সময়ের মধ্যে ড্রেনের কাজ যেন সমাপ্ত করা হয়। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারন জনগন উপকৃত হবে। একটু বৃষ্টি হলে বাজার এলাকা প্লাবিত হওয়া থেকে মুক্তি পাবে বাজারবাসী।

আরেক ব্যবসায়ী জানান, ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রায় সময় দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। ড্রেনের কাজ শেষ করার আহ্বান জানান দ্রুত সময়ে।

এনএএন টিভি / আবু হেনা সাগর