কক্সবাজারে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৭ নভেম্বর সকালে মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক গিয়াস উদ্দীনের সভাপতিত্বে উক্ত সভায় আলোচনায় অংশগ্রহন করেন সহ-প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন,ছাত্র প্রতিনিধি হাবিব আজাদ, মাহাথির আনাস, রিমন, নুরশাদ,শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মিনুন্নাহার বেগম, রাজন আচার্য্য, মনছুর মোহাম্মদ সাঈদ, ছালেহা আক্তার।
ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে মীহা,তাফি,মুসাইবা। মোনাজাত পরিচালনা করেন, ফরিদুল আলম।
এতে উপস্হিত ছিলেন শিক্ষক হেলাল উদ্দিন, পারভীন আক্তার,মুর্শেদুল আলম। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৃষ্টিনন্দন পৃথক পৃথক ৩টি দেয়ালিকা সম্পাদনা করেন সম্পাদনা পরিষদ।
এনএএন টিভি / আবু হেনা সাগর
