ঈদগাঁওতে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত

কক্সবাজারের উপজেলা ঈদগাঁওতে প্রথমবারের মত কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী’র সঞ্চালনায় উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি,প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান। মোট ১২ টি ইভেন্টে বালক বড়,বালক মধ্যম ও বালিকা মধ্যম শিক্ষার্থীদের নিয়ে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এই প্রতিযোগিতায ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাহ হাইস্কুলের ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খাঁন,ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালযের ক্রীড়া শিক্ষক আহমদ কবির,ইসলামপুর দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক রিদুয়ানুল হক,পোকখালী হাইস্কুলের ক্রীড়া শিক্ষক আব্দুল মোনাফ,শাহ জব্বারিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ক্রীড়া অধিদপ্তর প্রণিত বার্ষিক কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card