ঈদগাঁওতে স্কুলে স্কুলে ভর্তি উৎসব : উৎফুল্ল শিক্ষার্থীরা

কক্সবাজারের ঈদগাঁওতে স্কুলে স্কুলে চলতি মৌসুমে ভর্তি উৎসবে শিক্ষার্থীরা মহাখুশিতে উৎফুল্ল।

জানা যায়, নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন ইসলামপুর,ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ,ঈদগাঁওতে প্রতিষ্ঠিত নানা শিক্ষা প্রতিষ্ঠানে চলছে উৎসাহ উদ্দীপনামুখর পরি বেশে প্রাইমারী পাশ করা শিক্ষার্থীদের ভর্তি। অধিক আগ্রহভরে গ্রামাঞ্চলের অভিভাবকরা তাদের সন্তানদের সু-শিক্ষা লাভের আশায় পছন্দনীয় স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার হিড়িক পড়েছে। পাশাপাশি উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে শিক্ষার্থী এবং অভিভাবক সমাজ।

এমনকি ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয় পাশ করা ছাত্র-ছাত্রীরা নতুন ড্রেসে প্রাথমিক স্তর পেরিয়ে মাধ্যমিক স্তরে পা বাড়াতে যাচ্ছে। অনেকের চোখেমুখে হাসির ঝিলিক ফুটেছে। কয়েক শিক্ষার্থীরা জানান, প্রাইমারী থেকে ভাল রেজাল্ট করে তারা নানা মাধ্যমিক স্কুলে ভর্তি হতে যাচ্ছেন।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়,গোমাতলী উচ্চ বিদ্যালয় ও
নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন পাড়া-মহল্লায় নতুন পুরাতন স্কুল-মাদ্রাসা সমুহে ভর্তি চলছে আনন্দমুখর পরিবেশে।

জানা যায়,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নব
শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে। স্কুলের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত স্বাক্ষরিত এক নোটিশ সূত্রে জানা যায়, আগামী ৭ জানুয়ারি থেকে নতুন বছরের নতুন শ্রেণী কার্যক্রম শুরু করা হবে। ১৫ জানুয়ারীর মধ্য ভর্তি কার্যক্রম শেষ করার জন্য নির্দেশনাও প্রদান করা হয়।
শিক্ষার্থী ভর্তির সময় জন্ম নিবন্ধন,ছবি, প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যয়ন, পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন। ঠিক একইভাবে অন্য স্কুল মাদ্রাসাতেও ভর্তি করা হচ্ছে ব্যাপক পরিসরে।

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যা লয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানালেন
বিদ্যালয়ে নতুন নতুন শিক্ষার্থীদের ভর্তি ফিস ১৫শত টাকা। চলতি মাসে যেকোন দিন ভর্তি হওয়া যাবে।
ঈদগাঁও আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলের প্রধান শিক্ষক আহমেদ সাজেদ সুলতান জানান, ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি ফরম ফি ১শত টাকা। মাসিক বেতন ১বছর ফ্রি। প্রথম বছর ফ্রি।

সচেতন মহল জানান,বিশাল এলাকার প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদেরকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব বিদ্যালয়ের। সেদিক বিবেচনা করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পাঠদানে মেধার বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীদের কে ভাল মানুষ হিসেবে গড়ে তোলার আহবান তাদের।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card