ঈদগাঁওর সাবেক হেডম্যান মোস্তাক আহমদের মৃত্যু, জানাজা সম্পন্ন

ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ভাদীতলা এলাকার সাবেক হেডম্যান মৃত্যুবরণ করেছেন। মরহুমের জানাযায় শোকার্ত মানুষের উপস্থিতি ঘটে।

ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা ছাবের আহমেদে পুত্র মেহেরঘোনা বনবিটের সাবেক হেডম্যান মোস্তাক আহমদ ৫ই মার্চ দুপুর ২টা ১০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (“ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন”)।

একইদিন রাত ১০টায় ভাদিতলা খেলার মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হজরত মৌলানা ইমাম জাফর আলম, মৌলানা হাজি আব্দুল শুকুর। উপস্থিত ছিলেন,ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিক,জাহাঙ্গীর বাঙ্গালী, সাবেক মেম্বার জিয়াবুল হক জিয়া,সরকারী নিবন্ধিত সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের দপ্তর সম্পাদক মামুনর রশিদ রিয়াদ সহ এলাকার বিপুল সংখ্যক লোকজন।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর