বরিশালে চলন্ত বাসে আগুন

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ও সানুহার বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় চলন্ত বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (৬ই মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন কোম্পানীর এসি বাসটি ঘটনাস্থল অতিক্রমকালে এসি থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিক চালক বাস থামালে যাত্রীরা সড়কে নেমে যান।

 

তিনি আরও জানান, এরপর গৌরনদী-উজিরপুর ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানা পুলিশ, উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। তবে এ ঘটনায় বাসের ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

আগুনে ক্ষতিগ্রস্ত বাস পুলিশের জিম্মায় রাখা হয়েছে। বাসের সাথে সংশ্লিষ্টরা পালিয়েছে গেছেন। মহাসড়ক থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card