কক্সবাজারের ঈদগাঁও বাজারে জন গুরুত্বপূর্ণ স্থানসমুহে নিরাপত্তা নিশ্চিত করণে সিসি ক্যামেরা স্থাপন দাবি দীর্ঘ দিনের। ব্যস্তবহুল এ বাজার থেকে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব আদায় করছে। এখানে বিভিন্ন ব্যাংক-বীমা, ক্লিনিক-হাসপাতাল, এনজিও অফিস, মার্কেট, শপিংমলসহ প্রায় চার সহস্রাধিকের মত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে।
ব্যস্ততম উপশহরে পরিণত ঈদগাঁও বাজার। বাজার কেন্দ্রীয় হরেক রকমের অপরাদ অপকর্ম সংগঠিত করে পার পেয়ে যেতে পারে। এমনকি মানুষের জানমালের নিরাপত্তা ব্যাঘাত ঘটতে পারে এমনটাই আশংকা অভিজ্ঞ মহলের।
ব্যবসায়ীরা জানান, সিসি ক্যামরার মাধ্যমে নানান অপরাধ অপকর্ম সনাক্তকরণসহ পুলিশী তদন্তের স্বার্থে সহজতর হয়। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সিসি ক্যামরাও একটা গুরুত্বপূর্ণ। সেচ্ছাসেবী সংগঠক মামুন, ইব্রাহিম জানান,অপরাধ-অপকর্ম থেকে বাজারবাসীকে নিরাপদে রাখতে সিসি ক্যামেরা স্থাপন সময়ের যোক্তিক দাবী।ঈদগাঁও বাজার কমিটির সাবেক নেতা ছৈয়দ করিম জানান, সাবেক সাংসদ কমলের দেওয়া সিসি ক্যামরা ৫/৬ বছর পূর্বে অকেজো হয়ে পড়ে। পুনরায় বাজার কেন্দ্রীয় ক্যামরা স্থাপন করা হলে বাজারের ব্যবসায়ীসহ সকলের জন্য ভাল হত বলেও জানালেন।
অন্যদিকে ঈদগাঁও বাজার দক্ষিণ পার্শ্বের মেডিক্যাল সেন্টার, ভূমি অফিসের ত্রিমুখী পয়েন্ট, হাসপাতাল সড়ক, শাপলা চত্বর চৌরাস্তার মোড়, স্বর্ণপল্লী, কাপড় গলি, মাছ বাজার, বাঁশঘাটা ব্রীজ, পুরাতন পুলিশ বিট, হাইস্কুল গেইটের ত্রিমুখী পয়েন্ট এলাকাটি সিসি ক্যামেরায় আওতায় এনে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরী বলে মনে করেন সচেতন লোকজন সহ ব্যবসায়ীরা।
উল্লেখ্য যে, বাজারের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বহুপূর্বে এ বাজারের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামরা স্থাপন করেছিল। এ ক্যামরা সমুহ কিছু দিন যেতে না যেতে রক্ষণাবেক্ষনের ও তদারকির অভাবে নষ্ট হয়ে যায়। সে থেকে অদ্যবদি পর্যন্ত সিসি ক্যামরা গুলো সংস্কার বা পুন:স্থাপন করা হয়নি। ফলে ব্যবসায়ীসহ সর্বমহলে হতাশা বিরাজ করছে।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর

One Reply to “ঈদগাঁও বাজারে নিরাপত্তায় সিসি ক্যামরা স্থাপনের দাবী”
Comments are closed.