ঈদগাঁও বাজার ও স্টেশনে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান

কক্সবাজারের ঈদগাঁওর অন্যতম বানিজ্য কেন্দ্র ঈদগাঁও বাজার,স্টেশনে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুর ১টায় বাস স্টেশন ও বাজারের ডিসি সড়কসহ বিভিন্ন অলিগলিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে বাঁধা দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতারও করা হয়।

জানা যায়,ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা’র নেতৃত্বে অভিযানে বাসস্টেশন ও ঈদগাঁও বাজারের ডিসি সড়ক,শাপলা চত্তর, হাইস্কুল গেইট,তরকারী বাজার,বাশঘাঁটা সড়ক, চাউল বাজারসহ বাজারের বিভিন্ন অলিগলিতে সড়কের দুপাশে বসানো ঝুপড়ি ও ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ঈদগাঁও উপজেলা ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

এনএএন টিভি / আবু হেনা সাগর