বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় নকলা নালিতাবাড়ী মানুষের সেবা করে যেতে চান উমর ফারুক । এজন্য তিনি ইতিপূর্বেই অনেক গুলো কর্মসূচী বাস্তবায়ন করেছেন। বিগত প্রায় প্রতিটি পূজায় হিন্দুদের বাৎসরিক সারদীয় দুর্গাপূজায় অনুদান প্রদান করেছেন । তার সাথে ছিলেন সেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
এছাড়াও বন্যা কবলিত এলাকায় হাজার হাজার মানুষকে বর্ন্যাত ত্রানসামগ্রী নিজে উপস্থিত থেকে পৌছে দিয়েছেন । উপজেলা নকলা নালিতাবাড়ী ও জেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন । এলাকার মানুষ বলছেন তিনি একজন তরুন সমাজসেবক তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন সে মোতাবেক এলাকায় কাজ করে উমর ফারুক নকলা নালিতাবাড়ির মানুষের প্রিয় হতে চলেছেন ।
তিনি জাতীয়তাবাদী বিএনপি’র হয়ে ধানের শীষ প্রতিকের প্রত্যাশায় মাঠে কাজ করছেন । বন্যার্তদের সাহায্য সহযোগিতা , বন্যায় ক্ষতিগ্রস্থ ঘর নির্মাণ , রাস্তা মোরামত,আর্থিক সহযোগিতা , রোগীদের সাহায্য সহযোগিতা সহ নানা উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ নিয়ে সমাজসেবক হিসাবে কাজ করছেন । তরুন সমাজ কর্মীর পাশে থেকে যারা সহযোগিতা করছেন তারা হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ , শেরপুর জেলা নকলা ও নালিতাবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী , বিএনপি’র নেতাকর্মী সহ নানা শ্রেণির মানুষ । তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন নতুন ভাবে উমর ফারুক এবার প্রথম নকলা উপজেলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় যাচ্ছেন ধর্মীয় সভা অনুষ্ঠান গুলোতে আর্থিক সহযোগিতা করছেন । নির্বাচনী এলাকার মানুষ বলছেন সমাজসেবা মূলক কাজে উমর ফারুক যেভাবে অংশ গ্রহণ করছেন আগামীতে এই বাস্তবতা কাজে লাগিয়ে তিনি জনতার মাঝে অতি পরিচিত মুখ হিসাবে সুখ্যাতি অর্জন করবেন । নকলা ও নালিতাবাড়ী উপজেলার তরুন সমাজসেবক হিসাবে তাকে হাতের কাছে পেয়ে তার প্রশংসা করেছেন অনেকেই।
এনএএন টিভি / ইউসুফ আলী মন্ডল
