কক্সবাজারের পেকুয়ায় সিএনজি অটোরিকশা ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়ার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৪ জনের আংশিক পরিচয় পাওয়া গেলেও বাকী ১জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
নিহতের মধ্যে একজন সিএনজি চালক। তিনি পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের পুত্র মনিরুল মান্নান।
নিহত অপর তিনজন ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তানও রয়েছে। ফিরোজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। নিহত অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়ার যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশাটি পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ড্রাম্পার ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ ৪জন যাত্রী গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪জনকে মৃত ঘোষণা করেন। এবং অপর একজন শিশুটিও চট্টগ্রামে নেওয়ার পথে মারা যায় বলে জানা গেছে।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, টইটং এর হাজির বাজার এলাকায় সিএনজি ডাম্পার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছে। ঘটনার পরপরই ডাম্পারটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
