কাবিটার অর্থায়নে রাস্তা সংস্কারের ফলে খুশী গ্রামবাসী

শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের সেওয়াতলি গ্রামের ৫ শতাধিক পরিবারের একমাত্র চলাচলের রাস্তাটি ছিলো দীর্ঘদিন খানাখন্দে ভাঙ্গাচুরা আর গর্ত। খানাখন্দে ভাঙ্গাচুরা গর্তের কারণে চলাচল ছিলো একেবারেই অনুপযোগী। এই এলাকার মানুষ পাকা সড়কে যেতে চরম দুর্ভোগে পড়তে হতো।

এ বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বার্ষিক উন্নয়ন কাবিটা কাজের বিনিময়ে টাকা এর অর্থায়নে ৪ লাখ টাকায় ৯,শ মিটার রাস্তা সংস্কার ও মেরামত করা হয়। ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আল শামীম প্রকল্পটি বাস্তবায়ন করেন। রাস্তাটি মাটি ভরাটের ফলে দীর্ঘ ৩০ বছরের দুর্ভোগ কাটিয়ে গ্রাম বাসী এখন মহা খুশিতে রয়েছেন। ইউপি সদস্য আল শামীম বলেন নতুন ভাবে মেরামত করার ফলে আপাতত বর্ষার মৌসমে মানুষ নির্ভিগ্নে চলাচল করতে পারবে। এখন প্রয়োজন সড়কটি পাকা করার। গ্রামবাসী বলেন চেয়ারম্যান কামরুজ্জামান ও ইউপি সদস্য রাস্তাটি সংস্কারের ফলে দীর্ঘ ৩০ বছরের দুর্ভোগ অনেক অংশে কমে গিয়েছে । গ্রামবাসী আরও বলেন আমাদের কাঙ্গিত স্বপ্ন পূরণ হয়েছে। নতুন করে তারা সড়কটি পাকা করণের দাবীও জানিয়েছেন । রাস্তাটি মাটি কেটে ভরাট করার ফলে এলাকাবাসী এখন যাতায়াতের একধাপ স্বপ্ন দেখতে শুরু করেছেন ।

ইতিপূর্বে নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার শামীম রাস্তাটি পরিদর্শন করে সন্তোষ্টি প্রকাশ করেছেন । সরজমিন পরিদর্শন করে রাস্তাটির উন্নয়নের ভিডিও চিত্র ধারণ করে রিপোর্ট করেছেন আমাদের প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল ।

এনএএন টিভি / ইউসুফ আলী মন্ডল

Share this news as a Photo Card