চুয়াডাঙ্গায় ভৈরব নদীতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের ভৈরব নদীতে ডুবে তিন বছরের শিশু লামিয়ার মৃত্যু হয়েছে। শিশু লামিয়া ওই গ্রামের জামাল উদ্দীনের মেয়ে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে ভৈরব নদী থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, শিশুটি ভৈরবের ধারে তার ভাই জিহাদ হোসেনের সাথে খেলছিল। খেলতে খেলতে তার ভাই জিহাদ বাড়ী চলে গেলে ও শিশুটি একাই খেলছিল। খেলতে খেলতে কোন এক সময় শিশুটি অসাবধানতা বসত পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, আমি এমন খবর জানিনা। খোঁজ খবর নিয়ে দেখছি।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Share this news as a Photo Card