কুড়িগ্রাম জেলার সকল মসজিদে ইফার সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা

কুড়িগ্রাম জেলার সকল মসজিদে ওয়াক্তিয়া নামাজের আগে-পরে এবং জুম্মার প্রাক-খুতবায় ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে ।

ইসলামিক ফাউন্ডেশন,কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি মহোদয়ের গত ১৯ জুন স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে জেলার সকল মসজিদের খতীব / ইমাম সভাপতি/সেক্রেটারী -জামে মসজিদ কমিটির কাছে সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে । উক্ত লিখিত পত্রের মাধ্যমে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রবনতা বৃদ্ধি পাওয়ায় মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পেতে এডিস মশার বিস্তার রোধে সচেতন করার জন্য সর্বসাধারনকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে । পরিবেশের জন্য ক্ষতিকর ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ইউক্লিপটাস ও আকাশমনি গাছের বিক্রি, রোপন বন্ধ ঘোষনা করা হয়েছে। তাই পরিবেশ বান্ধব গাছ বেশি লাগানোর জন্য সর্বসাধারনকে অবহিত করা হয়েছে । সম্প্রতি করোনার নতুন ভেরিয়েন্ট ভাইরাসের লক্ষনের প্রকাশে মানবদেহের বিভিন্ন ধরনের শারিরিক সমস্যা ও মৃত্যু হার বৃদ্ধির সম্ভাবনা দেখা দেয়ায় নতুনভাবে সর্বসাধারনকে সতর্ক থাকতে অনুরোধসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে ।

২০ জুন ২০২৫খ্রি. রোজ শুক্রবার কুড়িগ্রাম জেলার ও উপজেলার সকল মসজিদে জুম্মার প্রাক-খুতবায় উপরোক্ত বিষয়সহ সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা ও করণীয় সম্পর্কে দেশের প্রতিটি মসজিদে বার্তা গুলো ব্যাপকভাবে প্রচারের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে ।

এনএএন টিভি / রফিকুল ইসলাম