খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে চারদিনব্যাপী রাস মহোৎসব শুরু হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া চারদিনব্যাপী এ উৎসব চলবে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত।
খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরের রাস মহোৎসবকে ঘিরে মন্দিরে বেড়েছে সকল সম্প্রদায়ের লোক সমাগম। বিশ্বমানবতার কল্যাণ ও শান্তি কামনায় খাগড়াছড়ি জেলার লক্ষ্মী নারায়ণ মন্দির ও দীঘিনালাতেও এ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকের বাদ্য, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে চলছে রাসপূজা। বসেছে মেলাও।

এই উৎসবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়া বিভিন্ন লীলা প্রদর্শনী ও মহানামযজ্ঞ চলছে।
মহোৎসব উপলক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আশপাশের এলাকায় মেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা নানা পসরা নিয়ে এসেছেন নানা পসরা সাজিয়ে বসেছেন অস্থায়ী দোকানিরা।এছাড়া খাগড়াছড়ির দীঘিনালাতেও রাস মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার
