পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হলো এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। সকালে এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৮০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন:- কাজী মজিবর রহমান, চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, কেন্দ্রীয় কমিটি, মো আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: শাহাদাত হোসেন কায়েশ সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি হাবিব আজম, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটিজবাহ উদ্দিন ইমন, সহ-প্রচার সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি এছাড়াও জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের একসাথে নিয়ে গড়ে উঠুক এক আলোকিত পার্বত্য চট্টগ্রাম। পড়াশোনায় মনোনিবেশ করে শিক্ষার্থীরা নিজেদের জীবনে যেমন সফলতা আনতে পারে, তেমনি জাতিকেও দিতে পারে একটি উজ্জ্বল ভবিষ্যৎ।”
এই সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হবে, তেমনি তারা নিজেদের শিক্ষাজীবনে আরও মনোযোগী হতে উৎসাহ পাবে।
এনএএন টিভি /বিপ্লব তালুকদার
